মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি উদযাপন করেছেন আর্জেন্টিনা সাপোর্টাররা।

সোমবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টে কেকে কেটে এ উদযাপন করেন রসায়ন বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থীরা।

দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর স্বপ্নের বিশ্বকাপ নিজের করে নিয়েছিল আর্জেন্টিনা। এই জয়ের নেপথ্যে ছিল ফুটবলের রাজকুমার লিওনেল মেসি। এমন নাটকীয়তার বিশ্বকাপ অর্জন ভক্তদের মন ছুঁয়ে গেছে। তাই এই অর্জনকে উদযাপন করতে কার্পণ্য করেনি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

অনুষ্ঠানটি রসায়ন বিভাগ ৩১ তম ব্যাচের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. শরীফুল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রাশেদের নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, আর্জেন্টিনা সমর্থক ইমন, তানভীর, মইন, মুমিন,দিব্য,আল-আমিন, সজীব, সুমন, হাসিব, নয়ন, হৃদয়, সিদ্দীক, মুজাহিদ, রাব্বী, ওহী, মিম, অহনা, প্রিয়াঙ্কা, শিমু, রাজমিন, মেহের।

প্রতিবছর এ দিনকে উদযাপন করবেন বলেও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।