শুক্রবার , ২১ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১২
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনের ব্রিকলেনে জৈন্তিয়ার শিক্ষার্থীদের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট
জুলাই ২১, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর জৈন্তিয়াবাসীর দীর্ঘদিনের দাবি-দাওয়াগুলো আদায়ের লক্ষ্যে একটি বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনাকে সামনে রেখে শুক্রবার (২১ জুলাই) বিকেলে লন্ডন শহরের ব্রিকলেনে বৃহত্তর জৈন্তিয়ার শিক্ষার্থীরা সমবেত হন।

উপস্থিত শিক্ষার্থীরা জৈন্তিয়ার বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার ওপর আলোচনা করেন। আলোচনায় বৃহত্তর জৈন্তিয়ার গ্যাসের দাবিটি প্রাধান্য পায়। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন কীভাবে গড়ে তোলা যায়, সে ব্যাপারে সবাই বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এ সকল মতামতের ভিত্তিতে সভায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে যুক্তরাজ্যে বসবাসরত জৈন্তিয়ার শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলার পরিকল্পনাটি অন্যতম।

সভায় উপস্থিত ছিলেন আসিফ আজহার, সাজ্জাদুর রহমান সাগর, ইকবাল আহমদ, আনোয়ার হোসেন সবুজ, বুরহান উদ্দিন, কে আর সোহান, আলি আহসান, বেদন আহমদ বাধন, মো: আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সিলেটের সকাল/ লবীব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।