বুধবার , ৭ মে ২০২৫, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট সরকারি কলেজ ইউনিটের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
মে ৭, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট সরকারি কলেজ ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.জেড.এম. মাইনুল হোসাইন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ৫৩ সদস্য বিশিষ্ট এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

রেড ক্রিসেন্টের সরকারি কলেজ ইউনিটের চিফ এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.জেড.এম. মাইনুল হোসাইন আর কমিটির আহবায়ক হিসেবে কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট সরকারি কলেজ ইউনিটের লিডার হিসেবে মনোনীত করা হয়েছে ইয়াজুর হোসেন খানকে। আর ডেপুটি লিডার-১ হিসেবে সানজিদ হোসাইন রনি ও ডেপুটি লিডার-২ হিসেবে মনোনীত করা হয়েছে জুনায়েদ আহমেদকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।