যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী মোঃ ফয়জুর রহমান বড়লেখার হাটবন্দ এলাকায় ফজরের নামাজের সময় মসজিদে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিএসসি ইউকে। সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খসরু খান এবং ট্রেজারার সালেহ আহমদ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানান। তারা ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সুপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালানে হয়েছিল । তারা অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও জান মালের নিরাপত্তা প্রদানের দাবী জানান।-বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
