শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মেধাবৃত্তি পেল ৩৩১ শিক্ষার্থী

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস.এম.ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ এ.বি.এম. হুমায়ূনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.ফয়সল।

নাসরিন সুলতানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ ও সৈয়দ মো. সাফকাত আহমেদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, পংকজ কুমার রায়, আজগর আলী, ক্যাপ্টেন (অব:) লিয়াকত হোসেন প্রমুখ।

পরে মাধবপুর উপজেলার ৩৩১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।