বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২১
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার মাসুদ চৌধুরীর পিতার মৃত্যুতে জিএসসি ইউকের শোক

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যারিস্টার মাসুদ চৌধুরীর পিতা আফজল হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিএসসি ইউকে।

সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খছরু খাঁন ও ট্রেজারার সালেহ আহমদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জিএসসির কেন্দ্রিয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সুফী সুহেল আহমেদ এক বার্তায় এই তথ্য জানান।

শোক বার্তায় তারা বলেন, আমাদের কমিউনিটি একজন প্রবীণ ব্যক্তিত্বকে হারিয়েছে, তার অফুরন্ত ক্ষতি কমিউনিটিকে ব্যাথিত করেছে। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।