রবিবার , ১৯ জুলাই ২০২৬, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে শাবিপ্রবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

শাবিপ্রবি প্রতিনিধি ::
জুলাই ১৯, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে সাময়িকভাবে যানবাহন প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই বিকেল ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্যদের প্রবেশ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শাহপরাণ হল সংলগ্ন ফটক দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং পরিবহন ও অন্যান্য সরকারি যানবাহন সীমিত পরিসরে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এছাড়া অন্যান্য সব ধরনের যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।