মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৩
আজকের সর্বশেষ সবখবর

বাইশের বন্যায় হারানো আশিকুরকে ফেসবুকের মাধ্যমে বান্দরবানে খুঁজে পেয়েছে পরিবার

ডেস্ক রিপোর্ট
মার্চ ১১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় হারিয়ে যাওয়া আশিকুর রহমানকে খুঁজে পেয়েছে তার পরিবার। সোমবার সকালে বান্দরবান শহরে রাজার মাঠ এলাকায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আশিকুর রহমানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবক আশিকুর রহমানের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার শ্রীপুর গ্রামে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে আশিক মেজো।

আশিকুর রহমানের মা মরিয়ম বেগম জানান, দুই বছর আগে সিলেটের কানাইঘাট উপজেলা শ্রীপুর এলাকা থেকে হারিয়ে যায় আশিকুর। দীর্ঘদিন জেলার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ২০২২ সালের ভয়াবহ বন্যায় ভেসে গেছেন বলে ধারণা করেছিলেন তার পরিবার। নানান জায়গায় খোঁজাখুজির পর এক পর্যায়ে তারা আশা ছেড়ে দিয়েছিলেন। গত বছরের বন্যায় আশিকুর হয়ত মারাই গেছেন বলে মনে করেছিলেন। কিন্তু কয়েকদিন আগে উম্মে হুমায়রা নামে বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটরের দেওয়া ভিডিওর মাধ্যমে সন্তানের সন্ধান পান। পরে ওই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ করে বান্দরবনে পৌঁছে ছেলেকে বুঝে নেন তারা।

বান্দরবানের কন্টেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রা জানান,গত ৩ মার্চ শহরের বালাঘাট থেকে ৩ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় আশিকুর রহমান ড্রেন থেকে ময়লা খাবার কুড়িয়ে খাচ্ছে। তাৎক্ষণিক ময়লা খাবার ফেলে কিছু শুকনো খাবার হাতে তুলে দেই। পরে নাম ঠিকানা জেনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করি। ভিডিওটি ভাইরাল হলে তার পরিবারের নজরে আসে। পরে পরিবার ফোনে কনফার্ম হয়ে বান্দরবান পৌঁছলে আশিকুরকে মায়ের হাতে তোলে দেওয়া হয়। ছেলেকে পেয়ে উম্মে হুমায়রাকে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় আশিকুর রহমানের পরিবারের পাশাপাশি বান্দরবানের সামাজিক সংগঠন ও যুবসমাজের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।