বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৫টি মেধাবৃত্তি পেলো ইকরা চাইল্ড কেয়ার

ফখর উদ্দিন
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে জেলা প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজারস্থ ইকরা চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন সফলতার সহিত ৫টি মেধাবৃত্তি পেয়েছে।৪র্থ শ্রেণী থেকে মোঃ নাহিয়ান উদ্দিন নিহাদ, ২য় শ্রেণী থেকে ফাহাদ, মোঃ ইব্রাহিম আহমেদ জারিফ,বদিউজ্জামান বাদন চৌধুরী ও অনন্যা রাণী শীল।

ইকরা চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর পরিচালক হানিফ মাহমুদ জানান, আমাদের প্রতিষ্ঠানের এই সাফল্য আমরা আনন্দিত।আমাদের বিদ্যালয় থেকে সফলতার সহিত ৫টি মেধাবৃত্তি অর্জন করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দো’য়া করবেন। ভবিষ্যতে যেন আমাদের এই ধারা অব্যাহত থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।