সোমবার , ১২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল ও খুলনাতে ফলাফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের

ডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।

আজ সোমবার (১২ জুন) বিকেলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার পর এই ঘোষণা দেন আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।

এরআগে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত হয়েছেন। এই হামলার প্রতিবাদে বরিশালে নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।