বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭
আজকের সর্বশেষ সবখবর

ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

লবীব আহমদ
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জের ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে টেবিল মার্কায় ভি.পি মুস্তাফিজুর রহমান, বই মার্কায় জি.এস ইমরুল হাসান রিফাত, ফুটবল মার্কায় স্ট্যান্ডার্ড ওয়ানের আব্দুল্লাহ আল আরিয়ান, ছাতা মার্কায় স্ট্যান্ডার্ড টু’র শাহাদাত আলী কাওসার, ছাতা মার্কায় স্ট্যান্ডার্ড থ্রী’র ফয়েজ আহমদ, ফুটবল মার্কায় স্ট্যান্ডার্ড ফোরের শরিফা ফেরদৌসী জোহা, ফুটবল মার্কায় স্ট্যান্ডার্ড ফাইভের আব্দুল্লাহ আল রাহাত, আম মার্কায় ৬ষ্ঠ শ্রেণির সানজিদা ইয়াসমিন ইভা, ফুটবল মার্কায় ৭ম শ্রেণির রিফাত আহমদ মাসুম, ফুটবল মার্কায় ৮ম শ্রেণি আহবাব হোসেন, আনারস মার্কায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৯ম শ্রেণির জুবাইদা আক্তার ছামিয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষকেরা।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নেতৃত্বগুণ অর্জন করে। এই নেতৃত্বগুণকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে তারা কাজ করবে বলে আমি আশাবাদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।