রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১০
আজকের সর্বশেষ সবখবর

প্রফেসর মো. তোতিউর রহমানের অবসরোত্তর ছুটিতে গমন

লবীব আহমদ
ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমান গতকাল রোববার (৩১ডিসেম্বর) অবসরোত্তর ছুটিতে গমন করেছেন।

প্রফেসর মো. তোতিউর রহমানের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে মুরারিচাঁদ কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অর্থনীতি বিভাগের ১০৮ নং কক্ষে বিভাগের পক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজের সঞ্চালনায় ও সহযোগী অধ্যাপক মো. আকমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী এবং বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহাব উদ্দিন, সহকারী অধ্যাপক বিলাসী খাতুন, শাহান আলম, প্রভাষক নিকসন দাস প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন প্রফেসর মো. তোতিউর রহমানের সহধর্মিণী মোছাম্মৎ মরিয়ম জেসমিন।

এসময় বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জেনুরাইন, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার, এমসি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিউল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর মো. অহিদুর রব, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বখত চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. মকবুল আলী, প্রফেসর মো. জামালুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী, মদনমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন- বিসিএস চতুর্দশ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, এমসি কলেজ ও সিলেটের বিভিন্ন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

প্রফেসর মো. তোতিউর রহমানের অবসরোত্তর ছুটিতে গমন

এসময় বক্তারা বলেন, প্রফেসর তোতিউর রহমান একজন আন্তরিক, নির্লোভ, সৎ, অমায়িক, দায়িত্বপরায়ণ, কর্মনিষ্ঠ ও বহুগুণের অধিকারী। তিনি ছিলেন একজন নির্লোভ মানুষ। তিনি ছিলেন কর্তব্যপরায়ণ। ২ মেয়াদে এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে।

এসময় বক্তারা বলেন, তিনি ছিলেন এক অনন্য ব্যক্তি। তিনি তাঁর বিভাগের সকল কাজ সবাইকে সাথে নিয়ে করতেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। প্রফেসর মো. তোতিউর রহমানের সৎ, নির্লোভ, কর্তব্যপরায়ণ, সময়ানুবর্তিতা অনুসরণ করার মতো।

প্রফেসর মো. তোতিউর রহমান ১৯৬৫ সালের পহেলা জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জের লামা ডিস্কীবাড়ীতে জন্মগ্রহণ করেন।তিনি চতুর্দশ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৩ সালের ২০শে নভেম্বর শ্রীমঙ্গল সরকারি কলেজে যোগদানের মাধ্যমে তাঁর শিক্ষকতাজীবন শুরু করেন। পরে বিভিন্ন কলেজে শিক্ষতা করে বদলীজনিত পদায়ন করে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর এমসি কলেজে আসেন। এমসি কলেজে দুই মেয়াদে শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের ২৯ জুলাই সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। পরে একই বছরের ২১ ডিসেম্বর থেকে তিনি এমসি কলেজের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে রোববার অবসরে যান। প্রফেসর মো. তোতিউর রহমান ব্যক্তিজীবনে ২ সন্তানের জনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।