প্যারিসে রেজাউল করিম মিঠু নামক এক প্রবাসী বাংলাদেশী সাংবাদিকের ইন্তেকাল হয়েছে।শনিবার রাত সোয়া এগারোটায় ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
তাঁর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তিনি দীর্ঘ দিন ধরে ফ্রান্সের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
বছরখানেক সময় হলো তিনি ফ্রান্সে এসে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম শেষে সম্প্রতি স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
দেশে তাঁর মা, স্ত্রী ও ১১ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাব ফ্রান্স পরিবার এবং তৃতীয় বাঙলা ডটকম পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর সমবেদনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
