রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বর্জনের আহবান জানিয়ে সিলেটে বাসদের গণসংযোগ

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৪, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

৭ই জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের আহবান জানিয়ে সিলেটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। রোববার বিকেলে নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাসদের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শফিকুল ইসলাম কাজল, জাহেদ আহমদ,কৃষক ফ্রন্টের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, সংগ্রাম পরিষদের বিলাল আহমদ, মালেক মিয়া,মোহসিন আহমদ, জালাল উদ্দিন, খালেক মিয়া,দিনাজ আহমদ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, সরকার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ২০১৪ ও ২০১৮ সালের মত আরেকটি প্রহসনের নির্বাচন করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।এ ধরনের একতরফা নির্বাচন আয়োজন দেশকে চরম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মহাবিপর্যয় ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার পুনরায় ক্ষমতাসীন হলে কর্তৃত্ববাদী -ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হবে, জনগণের উপর দমন-পীড়ন, শোষণ-নির্যাতন বহুগুণে বাড়বে।

এসময় তারা ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।