সোমবার , ১০ মার্চ ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫১
আজকের সর্বশেষ সবখবর

নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে এমসি কলেজে ছাত্রদলের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
মার্চ ১০, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সোমবার এমসি কলেজের প্রধান ফটকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।

এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাইমিনুল হক তপুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ সামি(আজহারুল ইসলাম), যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন, সদস্য জাকির চৌধুরী।

এসময় বক্তরা বলেন, বাংলাদেশে যে অব্যাহত ধর্ষণ,নারীদের প্রতি নিপীড়ন, এই সব ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ট্রাইবুনাল গঠন করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। তা নাহলে বাংলাদেশ ছাত্রদল তীব্র আন্দোলন গড়ে তুলবে।

এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদল নেতা শুভন আবিদ, আব্দুর রকিব, জুয়েল মাহমুদ, নাইমান জালাল, হাবিবুর রহমান নাঈম, মহসিন আহমদ জায়ান, তৈয়বুর রহমান আবির, মোস্তাক আহমদ শাকিল, রনি পাল, খুরশেদ আহমদ, কিবরিয়া আহমদ সামি, আব্দুল করিম কিবরিয়া, তৌহিদ আহমদ, সেলিম উদ্দিন, সোহাগ আলম, আবিদুর রহমান আবিদ, সজিব পাল, ইস্তিয়াক উদ্দিন জামি, ফাহমিদ উদ্দিন, হাবিব আহমদ, মারজান আহমেদ, সায়হান আহমদ, জাকির হোসাইন, সাকিব আহমদ, আব্দুল্লাহ আল নাহিদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।