শনিবার , ১ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

নতুন দলের যুগ্ম মূখ্য সমন্বয়ক হলেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম

ডেস্ক রিপোর্ট
মার্চ ১, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) নাম নিয়ে আজ আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন এ দলে যুগ্ম মূখ্য সমন্বয়ক হয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। এর আগে বিকেল চারটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। পরে সন্ধ্যায় দলটির আত্মপ্রকাশ হয়। নতুন এ দলের নাম ঘোষণা করেন জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বলেন, বাংলাদেশের মানুষকে স্বৈরাচার সরকারের হাত থেকে রক্ষা করতে ছাত্রদের নেতৃত্বে ডাকা অভ্যূত্থানে সাড়া দিয়েছিল দেশের সর্বস্তরের জনগণ। যে কাজটি দীর্ঘ পনেরো বছর ধরে কোন রাজনৈতিক দল করতে পারেনি সেটি জনগনকে সাথে নিয়ে ছাত্ররা করে দেখিয়েছে। দেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে আমাদের এ দলের যাত্রা।

তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি (NCP) এ যুগ্ম মুখ্য স্বমন্বয়কের দায়িত্ব পেয়েছি। নতুন দলের প্রতি দেশের মানুষের যে চাওয়া তার বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশ পন্থী এ দল দেশের মানুষের জন্য কাজ করে যাবে‌। দেশের মানুষকে আর বিভাজিত করতে চাই না ; দেশের মানুষের কল্যানে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই।

কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি কৃষি সম্প্রসারণ বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত। এরআগে তিনি জাতীয় নাগরিক কমিটির কৃষি সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জুলাই অভ্যুত্থানের সময় তিনি সিলেটের স্বমন্বয়ক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।