শুক্রবার , ২১ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৪
আজকের সর্বশেষ সবখবর

থিয়েটার মুরারিচাঁদের ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন 

লবীব আহমদ
জুলাই ২১, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের আয়োজনে ৫দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় থিয়েটার মহড়াকক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। ৫ দিনব্যাপী এই কর্মশালায় উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, পালানাটক, নৃত্য ও সংগীত বিষয়ক কর্মশালা প্রদান করা হবে।

আরও পড়ুন : এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির নয়া কমিটি গঠন

এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ ও ৫ দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের প্রশিক্ষক ঢাকার পালাকার ও নির্দেশক সায়িক সিদ্দিকী।

থিয়েটার মুরারিচাঁদের সাবেক সভাপতি রেজাউল করীম রাব্বির সঞ্চালনায় অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চার মাধ্যমে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মানবিক মানুষ হয়ে উঠুক”।

আরও পড়ুন : জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ৫ গুণীশিল্পী

আগামী ২২, ২৩, ২৮ ও ২৯ জুলাই এই কর্মশালা চলবে বলে জানিয়েছেন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি উষা কান্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিংকু মালাকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।