শুক্রবার , ২১ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১১
আজকের সর্বশেষ সবখবর

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ৫ গুণীশিল্পী

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ২১, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার ৫জন গুণীশিল্পী পেয়েছেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২২। শুক্রবার সকাল সাড়ে এগারোটায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়।

৫টি ক্যাটাগরিতে ৫জন গুণীশিল্পীর হাতে সম্মাননা পদক, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২ পদক প্রাপ্ত গুণীশিল্পীরাহলেন- মিহিরকান্তি চৌধুরী (লোকসংস্কৃতি), পূর্ণিমা দত্ত রায় (কণ্ঠসংগীত), চম্পক সরকার (নাট্যকলা), জ্যোতি ভট্টাচার্য্য (আবৃত্তি) ও মোঃ মিনু মিয়া (যন্ত্রসংগীত)।

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীশিল্পীগণের পক্ষে অনুভূতি জ্ঞাপন করেন মিহিরকান্তি চৌধুরী।

সম্মাননা প্রদান আয়োজনের শুরুতেই পপি দাসের সহপরিচালনায় ‘আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীরা।

উল্লেখ্য যে, ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ইতোমেধ্য বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪জন গুণিব্যক্তি ও ১টি সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।