বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০২
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের জয়যাত্রা সফলের লক্ষ্যে কোম্পানীগঞ্জ যুবলীগের মতবিনিময়

ফখর উদ্দীন
জুলাই ৬, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ কতৃক আয়োজিত ৯ জুলাই ‘তারুণ্যের জয়যাত্রা’ সফলের লক্ষ্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬জুলাই) বিকেলে ভোলাগঞ্জ সাদাপাথর হোটেল এন্ড রিসোর্ট এর হলরুমে উপজেলা যুবলীগের আহবায়ক হাজী মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী মো: শাহেদ।

এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শৈলেন চন্দ নাথ, জুয়েল আহমদ, জাফর দেওয়ান, জামাল আহমদ,সুহেল আহমদ আহমদ আনসার আহমদ,মোফাজ্জল হোসেন, আব্দুল খালেক সহ কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : দেশে ফিরলেন ১৫ হাজার ৭১৮ হাজি

কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মো: শাহেদ বলেন, ‘বিরোধীদলের সব সমালোচনাকে পেছনে ফেলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে দেখিয়েছেন। আমরা দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, শান্তি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা ‘তারুণ্যের জয়যাত্রা’ সফল করার লক্ষ্য আজকের সমাবেশ করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে আমাদের সিলেটে ‘তারুণ্যের জয়যাত্রা’ করতে যাচ্ছি ।

উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে আগামী রবিবার (৯ জুলাই) সিলেট বিভাগের প্রতিটি জেলা-মহানগরে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সকলে একযুগে কাজ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।