বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১১
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন ১৫ হাজার ৭১৮ হাজি

ডেস্ক রিপোর্ট
জুলাই ৬, ২০২৩ ৬:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন ১৫ হাজার ৭১৮ হাজি। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৪৩টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এছাড়া এখন পর্যন্ত ৮১ জন হাজি মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ গতকাল বুধবার মারা গেছেন ৬ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৮টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১১টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮১ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৬৩ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৬৭ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।