বুধবার , ২৬ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২২
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৬, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে। রুমার স্বামী একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষ।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুমা বিশ্বাসের স্বামী লিটন ঘোষ বলেন, ‌‘আমার স্ত্রী রুমা বিশ্বাস নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রবিবার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। বাড়িতেই সে চিকিৎসাধীন ছিল। বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে দ্রুত ফরিদপুর নিয়ে যাওয়ার কথা বলেন। আজ বিকালে তার অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।’

জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরে কোনো রোগী মারা গেলে সেই তথ্য তারা রেকর্ড করবেন। অন্তঃসত্ত্বার মৃত্যু সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।