রবিবার , ২৭ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৪
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের সাথে হাকিম চৌধুরীর সাক্ষাৎ

লন্ডন প্রতিনিধি:
এপ্রিল ২৭, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এর সাথে যুক্তরাজ্য সফররত গোয়াইনঘাট উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
গতকাল ২৫ এপ্রিল অপরাহ্নে টাওয়ার হ্যামলেট টাউন হলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কিউন্সিল ইউকে এর চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। আরও উপস্থিত জিএসসি কেন্দ্রীয় কমিটির প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ও গোয়াইনঘাট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সেক্রেটারী সুফি সুহেল আহমদ, মাওলানা মাওলানা নাজিম উদ্দিন, মোক্তার আহমেদ, খালেদুল কিবরিয়া, জিএসসি ইস্ট লন্ডন শাখার জয়েন্ট সেক্রেটারী সালেহ আহমদ ও জয়েন্ট ট্রেজারার নুর আহমদ প্রমূখ।
সাক্ষাতে কাউন্সিল পরিচালনার বিভিন্ন দিক নিয়ে পারস্পরিক আলোচনা হয়। স্বচ্ছতা ও জাবাবদিহিতামূলক পরিচালনার মাধ্যমে নাগরিক সুবিধাসমূহ সহজ থেকে সহজতর করার লক্ষ্যে তারা পারস্পরিক মত বিনিময় করেন। পরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলের অবকাঠামো ঘুরে ঘুরে দেখান ।
আব্দুল হাকিম চৌধুরী স্পিকারকে বৃহত্তর জৈন্তিয়ায় বিস্তৃত পর্যটন এলাকা ভ্রমণের আমন্ত্রণ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।