মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৫
আজকের সর্বশেষ সবখবর

জাপানে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক ::
জানুয়ারি ২, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। নতুন বছরের প্রথম দিন বিকেলে এই ভূমিকম্প আঘাত হানে। এ দিন দেশটিতে ১৫৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ছিল। জাপানের মধ্যাঞ্চলে এ ভূমিকম্প হয়।

বিচ্ছিন্ন এলাকাগুলোতে ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সেসব এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

ভূমিকম্পের পর জাপানের পশ্চিম উপকূলে সুনামি আঘাত হানে। ১ মিটার বা ৩ দশমিক ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে। আজ জাপানের আবহাওয়া দপ্তর সুনামির সতর্কতা তুলে নিয়েছে।

তবে ভূমিকম্পে জাপানে বহু ভবন ভেঙে পড়েছে। ফাটল ধরেছে অনেক সড়কে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেক মানুষ। বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘তল্লাশি আর উদ্ধার তৎপরতা নিয়ে আমাদের সময়ের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব আমরা সবাইকে উদ্ধার করব।’

-তথ্যসূত্র: রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।