মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে এমসি কলেজের শিক্ষার্থীরা দেশসেরা

এমসি কলেজ প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

“জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪” এর চূড়ান্ত পর্ব সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছেন। গত ২৫ ও ২৬ এপ্রিল জাতীয় পর্যায়ে ঢাকা বিকেএসপিতে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

উক্ত চূড়ান্ত পর্বে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে এমসি কলেজের ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। সেখানে এমসি কলেজের শিক্ষার্থীরা ৮ টি পুরষ্কার লাভ করেন। জাতীয় পর্যায়ে ৮০০মিটার ও ৪০০মিটার দৌড়ে দেশ সেরা চ্যাম্পিয়ন হয়েছেন এমসি কলেজের দ্বীপ তালুকদার। আর ১০০ মিটার রিলে দৌঁড়ে চ্যাম্পিয়ন হয়েছেন দ্বীপ তালুকদার, মো. রাকিব মিয়া, মো, রাজন মিয়া, শাহ নূরুল আলম আর চাকতি নিক্ষেপে চ্যাম্পিয়ন ও বর্শা নিক্ষেপে ২য় স্থান অর্জন করেছেন ইসরাত জাহান।

এ ছাড়াও অন্যান্য ইভেন্টের মধ্যে ফুটবল, ক্রিকেট ও দাবা প্রতিযোগিতায় তুমুল প্রতিযোগিতা শেষে পরাজিত হয় এমসি কলেজ।

এবিষয়ে কলেজের শরীরচর্চা শিক্ষক মো. উস্তার আলী জানান, আমি শরীরচর্চা শিক্ষক হিসেবে তাদেরকে সাপোর্ট দিয়েছি। দলীয় ইভেন্ট ক্রিকেট ও ফুটবলে খুব ভাল খেলেছে তবে খেলা চলাকালীন সময়ে গোলকিপার অধিনায়ক ইনজুরি হওয়ায় জিততে পারিনি। এ্যাথলেটদের প্রস্তুতিটা চমৎকার ছিল বিধায় দেশ সেরা হয়েছে। আমরা আশা রাখি আগামীতে আরো ভালো করবে শিক্ষার্থীরা।

এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি জানান, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এই অর্জন কলেজের জন্য সাফল্য। আমরা আশা রাখি শিক্ষার্থীরা এর দ্বারা অব্যাহত রাখবে। আর এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে জিতে পয়েন্ট মিলিয়ে এমসি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবলে গোলকিপার ইনজুরি না হলে আমরাই চ্যাম্পিয়ন হতাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।