লিডিং ইউনিভার্সিটি অন্যতম বৃহত্তম সংগঠন লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ছায়া জাতিসংঘ সম্মেলনে শ্রেষ্ঠত্ব পুরুষ্কারে ভূষিত হয়েছে। তিনদিব্যাপী (২৩-২৫ জানুয়ারি ২০২৫) সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারী ১৫টিরও অধিক সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, এবং স্কুলের প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পুরুষ্কার ১১টি (বেস্ট ডেলিগেশন) অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির প্রতিনিধিত্বকারীরা।
সম্মেলনে সিলেটের প্রথম মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনশ এসোসিয়েশন থেকে ৪ জন বিচারক (এক্সিকিউটিভ বোর্ড মেম্বার) এবং ১৬ জন শিক্ষার্থী বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে কয়েকটি কমিটিতে অংশগ্রহণ করে।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ২৩-২৪ স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান ছনুবর রাজা চৌধুরী নাফি, এসিসট্যান্ট অর্গনাইজিং সেক্রেটারি হারিস রহমান অন্তর, ডেলিগেশন উইং কোর্ডিনেটর জগৎ জ্যোতি তালুকদার এবং ফিমেল এসিসট্যান্ট অগানাইজিং সেক্রেটারি রেফা তাসফিয়া ।
১১ টি পুরষ্কারে যারা মনোনীত হয়েছেন তারা হলেন : জুনাঈদ সিদ্দিকী আসিফ – বেষ্ট ডেলিগেট – (SCRAP), ফাইয়াজ সাকিব – বেষ্ট ডেলিগেট (IP), সালেহা বেগম নিসা – স্পেশাল ম্যানশন ০১ (UNFCCC), মাহমুদ রেজা সৌরভ -স্পেশাল ম্যানশন ০১ (UNHRC), ৫.সারা মোনতাহা -স্পেশাল ম্যানশন ০১ ( IP), নিশাত সায়ারা সৃষ্টি -স্পেশাল ম্যানশন ০২ (SCRAP), ফাইয়াজ মাহমুদ চৌধুরি – স্পেশান ম্যানশন ০২ (UNFCCC), আবদুল্লাহ আল তাশদীদ – স্পেশাল ম্যানশন ০৩ ( ECOFIN), জাহেদ মাহমুদ- স্পেশাল ম্যানশন ০৩ (UMFCCC), তালহা বিন ইকবাল- স্পেশাল ম্যানশন ০৩ ( IP), এবং অন্নেসা পুরকায়স্থ – মৌখিক স্বীকৃত (SCRAP)
শিক্ষার্থীদের এ সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, সংগঠনটির উপদেষ্টা ইংরেজি বিভাগের প্রভাষক আশফাক আহমেদ শোভন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
