শুক্রবার , ৩১ মে ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৩
আজকের সর্বশেষ সবখবর

চীনের গুয়ান্তং প্রদেশে বাংলাদেশী শিক্ষার্থীর আত্মহত্যা 

স্টাফ রিপোর্টার
মে ৩১, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

চীনের গুয়ান্তং প্রদেশের শেনজেন শহরের চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং এ অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী শাফীন হাবিব আত্মহত্যা করেছেন। গত ২৮ শে মে বিশ্ববিদ্যালয়ের ডর্মেটরির ৭ তলা থেকে লাফ দিয়ে তিনি আত্নহত্যা করেন। (ইন্না ইলাইহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)

শাফীন হাবিবের বাসা ঢাকা জেলায়।

আজ শুক্রবার (৩১ মে) বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) শিক্ষার্থীর পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ও সকল ধরনের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করছেন।

বিসিওয়াইএসএ এই ঘটনায় নিহতের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। একইসাথে চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখারও অনুরোধ করেছে। বিসিওয়াইএসএ শীঘ্রই চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট প্রোগ্রাম হাতে নেওয়ার পরিকল্পনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।