রবিবার , ৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৭
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট এন্ড ওরগানাইজেশন ইন ইউকের শোকসভা ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৬, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহিম, হরিপুর বাজার মাদ্রাসার শাইখুল হাদীস মাওলানা ইউসুফ এবং সিলেট পল্লীবিদ্যুত সমিতি-২ এর সাবেক সভাপতি এম এ মুহিবুর রহমান স্বরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট এন্ড ওরগানাইজেশন ইন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের বায়তুল আমান মসজিদ এন্ড কালচারাল সেন্টারে এই দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুফী সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় মরহুম ত্রয়ের স্মৃতিচারণ করে আলোচনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, জকিগঞ্জ ওয়েলফেয়ারের সেক্রেটারী আব্দুল কুদ্দুস, মাওলানা এম এ মান্নান, আইনজীবী শামীম চৌধুরী, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, জিএসসির কেন্দ্রীয় মেম্বারশীপ সেক্রেটারী এম এ গফুর, অক্সফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ আব্দুল মুবিন, খালেদুল কিবরিয়া, ফরিদ আহমদ বুলবুল, এনামুল হক রুহেল, নুর আহমদ, আসাদুল হক মামুন, হাফিজ মারুফ আহমদ, সালেহ আহমদ, ইকবাল আহমদ, আলী আহমদ তালহা, তাজ উদ্দিন, গোলাম কুদ্দুস কামরুল, ওয়ালিদুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা মরহুম ত্রয়ের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় মরহুম ত্রয়ের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সভায় দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।