#মুফতি তাজুল ইসলাম সভাপতি ও মাওলানা এনামুল হাসান সাবীর সেক্রেটারি
খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার বার্ষিক শুরা অধিবেশন গতকাল বিকালে বার্মিংহামের আস্ঠনস্থ অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শাখা সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। এসময় তিনি বলেন, ফিলিস্তিন ও ভারত সহ বিশ্বব্যাপী মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে হলে বাংলাদেশে খিলাফাহ আলা মিনহাজিন নবুওয়াতের ধাঁচে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত আজাদ ও মাওলানা মুহাম্মদ শওকত আলী।
সভায় ২০২৩/২৪ সেশনের বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা ও অনুমোদন করা হয়।এ ছাড়া কেন্দ্র ঘোষিত দাওয়াতী পক্ষের পরিকল্পনা গ্রহণ করা হয়।
শুরা অধিবেশনে ২০২৫/২৬ সেশনের জন্য যুক্তরাজ্য নর্থের কমিটি পুনর্গঠন করা হয়।
কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান এবং শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
নিম্নে নব নির্বাচিত দ্বায়িত্বশীলরা হলেন- সভাপতি হিসেবে মুফতি তাজুল ইসলাম, সহসভাপতি হিসেবে মাওলানা আব্দুল আওয়াল, আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব এনামুর রহমান, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, হাফিজ মাওলানা সৈয়দ কফিল আহমদ, মাওলানা ওলিউর রহমান, আলহাজ্ব সৈয়দ কবীর আহমদ, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব কবি মুফিদুল গনি মাহতাব, আলহাজ্ব আব্দুল গনি।
আর সেক্রেটারি হিসেবে মাওলানা এনামুল হাসান সাবীর, সহকারী সেক্রেটারি মাওলানা আ ফ ম শুয়াইব ও ড. অহিদুল আলম।
বায়তুল মাল সম্পাদক হিসেবে মুহাম্মদ আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে হাফিজ মাওলানা হাবীবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আ স ম হাফিজুল ইসলাম সায়েম, তথ্য ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মঈনুদ্দীন ইকবাল।
কমিটিতে সদস্য হিসেবে আলহাজ্ব মূহামমদ খান,মওলানা আনসার উদ্দিন,মাওলানা ফেরদৌস আহমেদ,মাওলানা সৈয়েদ শামসুজ্জামান,হাফিজ আহমেদ হোসাইন,মীর্জা আসকির বেগ,মাওলানা মঈন উদ্দীন।
শুরা অধিবেশনে দারেসে কোরআন পেশ করেন মৌলভীবাজার রায়পুর জামেয়া ইসলামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন।
পরে ফিলিস্তিন ও ভারতের মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
