কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বর্ণি স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, সহকারি শিক্ষক আব্দুল কাদির ও স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
আরও উপস্থিত ছিলেন বর্ণি স্টুডেন্ট ফোরামের সভাপতি রুকনুজ্জামান শুভ, সাধারণ সম্পাদক কবির হোসেন শিপু, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক পাবেল আহমেদ, সিনিয়র সদস্য রুহুল আমিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
