সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৬টি চোরাই গরুসহ আলা উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯জুন) রাত ১১ টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের রায়পুর গ্রামের কলিম উল্লাহর বসতঘরের পাশ থেকে গরু সহ তাকে আটক করা হয়।
আরও পড়ুন : ইভিএমে কোনো ভূত-প্রেত নেই : সিলেটে সিইসি
সে গোয়াইনঘাট উপজেলার পাতলিকোনা গ্রামের ময়না মিয়া’র পুত্র।
আরও পড়ুন : কাউন্সিলর প্রার্থীর বাসায় অস্ত্রের মহড়া: গ্রেফতার-৩
পুলিশ জানায়, শুক্রবার (৯ জুন) রাত ১১টার সময় এসআই জনার্দন তালুকদার, এসআই শাহ আলম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের রায়পুরের কলিম উল্লাহর বসতঘরের পশ্চিম পার্শ্বের কক্ষ থেকে ৬টি চোরাই গরু সহ আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : সিলেটে দুর্ঘটনা : নিহতের প্রত্যেক পরিবার পেল দুই লাখ টাকা
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (মিডিয়া) মাসুদ আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উক্ত ঘটনায় ৫ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
