শনিবার , ১০ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪০
আজকের সর্বশেষ সবখবর

ইভিএমে কোনো ভূত-প্রেত নেই : সিলেটে সিইসি

সিলেটের সকাল রিপোর্ট
জুন ১০, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

“ইভিএমে কোন ভূত-প্রেত নেই। এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি সকল বিচার বিশ্লেষণ করে কিছু পাওয়া যায়নি। যদি কেউ প্রমানিত করতে পারেন, তাহলে আমি নিজেই এর দায়ভার নিবো। তাই আপনারা সময় মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কোন বিলম্ব করবেন না।”

আজ শনিবার (১০ জুন) দুপুর দুইটার দিকে সিলেট মহানগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

আরও পড়ুন : কাউন্সিলর প্রার্থীর বাসায় অস্ত্রের মহড়া: গ্রেফতার-৩

তিনি প্রার্থীদের সর্তক করে বলেন, আচরণবিধির অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হবে। ‌আপনারা এমন কিছু করবেন না যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সিসিটিভির মাধ্যমে সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। কোন ভোটার যদি সঠিক ভাবে ভোট দিতে না পারেন তাহলে আপনারা চিৎকার করে দিবেন। আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নিবো।

আরও পড়ুন : বিশ্বনাথের ৫ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী চূড়ান্ত 

পলিথিনে মোড়ানো ব্যানার-পোষ্টার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা এতো নিষ্ঠুর হতে পারবো না। এটা নিয়ে আইন আছে। পুলিশ চাইলে পলিথিনে মোড়ানো ব্যানার-পোষ্টার ছিঁড়ে ফেলতে পারে। আর এটা একটা বৈশ্বিক সমস্যা। তাই সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জিনিসটা করা যাবে না।

সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

আরও পড়ুন : মিয়ামির বিলাসবহুল এপার্টমেন্টে ওঠছেন লিও মেসি 

এছাড়াও আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ অন্য মেয়র প্রার্থী, কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল প্রার্থীরা সহ নির্বাচন কাজে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য, আগামী ২১শে জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইভিএমে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।