শনিবার , ১০ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৮
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর প্রার্থীর বাসায় অস্ত্রের মহড়া: গ্রেফতার-৩

সিলেটের সকাল রিপোর্ট
জুন ১০, ২০২৩ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে (সিসিক) ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনায় তিনজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ( এসএমপি)। আজ শনিবার (১০ জুন) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস। আটক তিনজন হলেন- আতিকুর রহমান, জুবের আহমদ ও নুরুজ্জামান। তারা তিনজনই নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী।

এর আগে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

জানা গেছে, আটক তিনজনের দুজনই সেদিনের ওই মহড়ায় অংশ নিয়েছিল। সেই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ মো. আব্দুল্লার বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠে।

এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।