শনিবার , ১৫ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৬
আজকের সর্বশেষ সবখবর

কাল থেকে এক কোটি কার্ডধারী পাবেন টিসিবির পণ্য

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৫, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল রোববার (১৬ জুলাই) থেকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার  (১৫ জুলাই) দুপুরে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলনে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি এবং ৩০ টাকায় ওএমএসের চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার। যাতে নিম্নআয়ের জনগণ কষ্ট না পায়।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. পারভিন আক্তার।

নিয়ামতপুর উপজেলা মহিলা লীগের সভাপতি নাদিরা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোমা মজুমদার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।