বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

কলেজ প্রশাসনের সাথে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র নতুন কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ও উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদের সাথে সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি ইমরান ইমন ও সাধারণ সম্পাদক লবীব আহমদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি আশরাফ আহমেদ, বর্তমান সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, কোষাধ্যক্ষ মইনুল হাসান আবির ও সদস্য শাহ্ রাকিবুল হাসান রাফি, শ্রীবাস দাস, ফাতেমা আক্তার সোনিয়া প্রমুখ।

এসময় কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নতুন নেতৃবৃন্দকে কলেজ ক্যাম্পাসের সুনাম বৃদ্ধি ও ছড়িয়ে দিতে কাজ করার অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।