বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৯

ঐতিহ্যবাহী তাড়ল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দিরাই উপজেলার অর্ধশতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী তাড়ল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ১২ ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।এ-উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে তাড়ল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল করিম ও তাড়ল হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম বক্তব্য দেন।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরীর পরিচালনায় এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইনুল হক চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী মশাহিদ মিয়া চৌধুরী ও সিরাজুল হক চৌধুরী,তাড়ল উন্নয়ন কমিটির সভাপতি মো. রুনু মিয়া চৌধুরী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে মামুনুর রশীদ চৌধুরী,ফয়সল আহমদ চৌধুরী ও নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার,সহকারী শিক্ষক যথাক্রমে নীলিমা বেগম, আবু তাহের,মনিরুজ্জামান,শফিকুল ইসলাম, সুলতান আহমদ, মিহাজুল ইসলাম, সিদ্দেকুর রহমান, বাদল চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে বক্তারা একটি আলোকিত,ইনসাফপূর্ন সমাজ গড়তে রাসুল (সা.) এর জীবনকে অনুসরণ করার আহবান জানান।আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আয়োজিত হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।শেষে তাড়ল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম মোনাজাত পরিচালনা করেন।বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।