মঙ্গলবার , ১৪ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষায় তাড়ল উচ্চ বিদ্যালয়ের সাফল্য 

ডেস্ক রিপোর্ট
মে ১৪, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরের  এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন। এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়ের ৩৭ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এ গ্রেডে ৬ জন, এ মাইনাস ১৫ জন, বি গ্রেড ৮ জন ও সি গ্রেড ২ জন পাশ করেছে। এবছর বিদ্যালয়ের মোট পাশের হার ৮৩ দশমিক ৭৮ পার্সেন্ট।

বিদ্যালয়ের সাফল্যের এ তথ্য নিশ্চিত করে প্রধান শিক্ষক মো. ছাইনুল হক চৌধুরী জানিয়েছেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী বলেন, বিদ্যালয়টি একেবারে অনুন্নত এবং যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় হওয়ার পরেও শিক্ষার্থীরা প্রতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেন।তিনি অতীতের এই ধারা অব্যাহত রাখতে তিনি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী এবং বিশেষ করে অভিভাবকদের নজরদারি বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।