বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৪, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এডহক কমিটির সভাপতি করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানাকে। কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম। গত বুধবার ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পর কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কলেজটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে ম্যানেজিং এডহক কমিটির অনুমোদন দেওয়া হলো।
এছাড়া, মো. জয়নাল আবেদীনকে শিক্ষক সদস্য এবং হাজী আকবর আলীকে দাতা সদস্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডহক কমিটি মেয়াদ ইস্যুর তারিখ হতে ছয় মাস কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।
নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কলেজের সর্বশেষ গভর্নিং বডি ছিল আলোচিত-সমালোচিত। এরই মধ্যে নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পদত্যাগ করেছেন অধ্যক্ষ নজরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।