সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন ক্রু-কাউন্সিল গঠন

লবীব আহমদ
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন ক্রু-কাউন্সিল-২০২৪ গঠন করা হয়েছে। নতুন ক্রু কাউন্সিলে সভাপতি হয়েছেন সেলিম মাহমুদ ও সম্পাদক ইরিনা হক মিতা।

সোমবার ক্রু-কাউন্সিল ঘোষণা করার জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, উপাধ্যক্ষ ও সহ সভাপতি প্রফেসর সাইফুদ্দিন আহম্মদ, সম্পাদক উডব্যাজার মোহাম্মদ আবদুল খালেক, আরএসএল ফৌজিয়া আজিজ, আরএসএল উডব্যাজার শাহনাজ বেগম, আরএসএল মুহাম্মদ আব্দুল বাসিত এবং রোভার বৃন্দ।

এছাড়া সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাহার, সহ-সভাপতি ফারহানা আক্তার, সহ-সম্পাদক মুমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিনা চৌধুরী, ডেন সংরক্ষক আল আমিন, সহ-ডেন সংরক্ষক জুই রায়, সাংস্কৃতিক সম্পাদক রুনু আক্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া আক্তার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বুশরা সিদ্দিকা, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পূজা দে, প্রচার সম্পাদক রিহান আহমদ, সহ-প্রচার সম্পাদক লিমা দাস, ক্রীড়া সম্পাদক রুহেল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক সানোয়ার হোসাইন, রেকর্ড সংরক্ষক নুসরাত জাহান, সহ-রেকর্ড সংরক্ষক মিলি বেগম, সদস্য সুইটি দেব, সামায়ুন কবির, জয় মালাকার, সুবর্ণা আফরিন, সানজিদা আক্তার, রুবেল ফারহিন, আকাশ আহমদ নির্বাচিত হয়েছেন।

নতুন এই রোভার স্কাউট গ্রুপের ৪ টি ইউনিট রয়েছে। ‘ক’ ইউনিটের সিনিয়র রোভার মেট সেলিম মাহমুদ, ‘খ’ ইউনিটের সিনিয়র রোভার মেট মাহবুবুর রহমান, ‘গ’ ইউনিটের সিনিয়র রোভার মেট সৈয়দ আব্দুল কাহার এবং ‘ঘ’ ইউনিটের গার্ল ইন সিনিয়র রোভার মেট ফারহানা আক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।