রবিবার , ৩০ মার্চ ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৯
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩০, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী সহ দেশ ও প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। 

আজ রোববার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও সাধারণ সম্পাদক লবীব আহমদ এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় জানানো হয়, একমাস সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক। ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। এবারের ঈদও সবার জীবনে নিয়ে আসুক শান্তির বার্তা আর আমাদের মধ্যে গড়ে উঠুক সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।