শুক্রবার , ২৯ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৭
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ ছাত্রলীগে সুনামগঞ্জের মধ্যনগর থেকে স্থান পেলেন যারা

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৯, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪ জন স্থান পেয়েছে।  তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদিন জহিরুল। তিনি উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলার জামালপুর গ্রামের সন্তান। তিনি এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

উপ-প্রচার সম্পাদক পদে সায়দুর রহমান অন্তর। তিনি মধ্যনগর সদর ইউনিয়নের শাইলানী গ্রামের সন্তান। তিনি এম.সি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

উপ-প্রচার সম্পাদক পদে শাহরিয়ার আকন্দ পরশ। তিনি মধ্যনগর সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সন্তান। তিনি এম.সি কলেজে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত।

সদস্য পদে মানিক নূর দূর্জয় তিনি দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সন্তান। তিনি বাংলা বিভাগে অধ্যয়নরত।

যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল বলেন, দীর্ঘদিন পর শতবর্ষী এতিহ্যবাহী সিলেট এম.সি কলেজে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে আমাকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করায় আমি আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির দীর্ঘ পথচলায় রয়েছে দেশ ও জাতির জন্য গৌরবময় অসংখ্য অর্জন। আমি এই ছাত্রলীগের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করি। সেই সাথে আমি এই পর্যন্ত আসার পেছেনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি চির কৃতজ্ঞ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমি কাজ করে যাবো।

এর আগে গত শনিবার ২৩ মার্চ রাতে কমিটি ঘোষণা করেন সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ। এতে দেলোয়ার হোসেনে রাহিকে সভাপতি ও হাবিবুল ইসলাম হাবিবকে সাধারণ সম্পাদক করা হয়। এতে মধ্যনগর উপজেলার ৪ জন বিভিন্ন পদে স্থান পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।