রবিবার , ১১ মে ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৯
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে সরকারি কলেজসমূহের অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিনব্যাপী প্রীতি সম্মিলন 

এমসি কলেজ প্রতিনিধি
মে ১১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

সরকারি কলেজসমূহের অবসরপ্রাপ্ত শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিলেটের এমসি কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার ফোরাম সিলেটের উদ্যোগে এই সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে ফোরামের অর্ধশতাধিক শিক্ষকের এক মিলনমেলা ঘটে। 
এমসি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. অহিদুর রবের সঞ্চালনায় ও প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমসি কলেজের অবসরপ্রাপ্ত প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শ্রীনিবাস দে, প্রফেসর তপন কান্তি ধর, প্রফেসর রতীশ চন্দ্র দাস তালুকদার, প্রফেসর হৃষিকেশ ধর, প্রফেসর আহমেদ হোসেন, প্রফেসর ননী গোপাল দাশ, প্রফেসর পরিমল দেব, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার এবং এমসি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার ফোরামের মাধ্যমে অবসরে থাকা সকল শিক্ষকরা এক জায়গায় একত্রিত হতে পারেন। এর মাধ্যমে সকলের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়। অনেকে অবসরে থেকে একাকিত্ত্বে ভুগেন। এই দেখা-সাক্ষাতের মাধ্যমে পূর্বের দিনগুলোতে ফিরে যাওয়া যায়।
তারা আরও বলেন, শুধুমাত্রই যে আমাদের মধ্যে দেখাসাক্ষাৎ হবে, সেতুবন্ধন হবে, তা না। আমাদের কিন্তু সামাজিক দায়বদ্ধতা আছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা দেশের কাছে, মানুষের কাছে, সমাজের কাছে ঋণী। সেই ঋণ কিছুটা হলেও পরিশোধ করার জন্য আমরা দায়িত্ব পালন করতে চাই। এই ফোরামের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সমাজের কল্যাণে সকলের ভূমিকা থাকবে অবসরোত্তর সময়েও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।