সোমবার , ১০ মার্চ ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫০
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে বিজ্ঞান ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এমসি কলেজ প্রতিনিধি
মার্চ ১০, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বিজ্ঞান ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ রমজান (৯ মার্চ) কলেজের কলাভবনের ১০৪নং কক্ষে STS Global Education- Sylhet এর সৌজন্যে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, বিজ্ঞান ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, STS সিলেট অফিসের টিম ম্যানেজার- মহি উদ্দিন মাহমুদ, STS UK অফিস এর ইন্টারন্যাশনাল এডমিশন এন্ড রিক্রুটমেন্ট -এস কে আরিফ সাদিক শিমুল, বিজ্ঞান ক্লাবের সাবেক সভাপতি – সামসুল আহমেদ সায়েম প্রমুখ।

বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক – শাকিল আহমেদের সঞ্চালনায় ইফতারের পূর্ববর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি- আবু সাঈদ মো: জাবের।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিজ্ঞান ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।