বুধবার , ৭ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৭, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের কাছে এই স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। এর আগে শিক্ষার্থীরা সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কলেজে মিছিল করেন। স্মারকলিপিতে তারা ৬ দফা দাবি উল্লেখ করেন।

ছয় দফা দাবি হলো- কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের জোর জবরদস্তিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে৷ প্রতিহিংসামূলক রাজনৈতিক সহিংসতা বন্ধ ও যেকোন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে; হোস্টেলে পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে হবে৷ কোন ব্যক্তি কিংবা সংগঠন কোনরূপ দখলদারিত্ব, সন্ত্রাস সৃষ্টির পায়তারা করলে কঠোর শাস্তির আওতায় আনতে হবে,ক্যাম্পাসে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে; কলেজে সমস্ত র্যাগিং, মোরাল পুলিশিং বন্ধ করতে হবে৷ শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে; ইতোপূর্বে ক্যাম্পাস ও হোস্টেলে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে; অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কলেজে একাডেমিক আয়োজন ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কলেজে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনসহ সকল অংশীজনের মতামত গ্রহণের প্রক্রিয়া চালু করতে হবে; প্রশাসনিক উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ক্যাম্পাস প্রাঙ্গনে স্মৃতি ফলক নির্মাণ করতে হবে৷

এসময় এমসি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিনা বেগম ও আবেদ আহমেদ, সুমিত কান্তি পিনাক, আল মামুন, আব্দুস সালাম সাগর, সাদিক আহমদ, তানিয়া ইসলাম সহ এমসি কলেজের আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, এখনতো কোনো প্রশাসন নেই। সরকার ও প্রশাসন যখন আসবে, তখন এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।