সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ১ম এমসিডিএস আন্ত:বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে। গত শনিবার কলেজের একাডেমিক ভবনে মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির (এমসিডিএস) আয়োজনে দুদিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় কলেজের ৬টি বিভাগের আটটি দল অংশ নেয় এবং চ্যাম্পিয়ন হয় রসায়ন বিভাগ ও রানার্সআপ হয় ইংরেজি বিভাগ।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বুদ্ধির চর্চা বিকাশে বিতর্কের বিকল্প নেই। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বিতর্কের প্রয়োজন রয়েছে। এতে শিক্ষার্থীরা সকলপ্রকার জ্ঞান আহরণ করতে পারে। বিতর্কের মাধ্যমে তারা নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।

বিতর্ক প্রতিযোগিতা।
মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য নবিল হাসান মুবিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও এমসিডিএস’র মডারেটর মোহাম্মদ বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি সাইফুর রহমান মিশু, সহ-সভাপতি ইশরাত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সানজিদা জাহিন প্রিমা, বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক পূজা নাথ কণিকা, শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মেহরাব সাদাত প্রমুখ।
