বুধবার , ১২ মার্চ ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে কর্মচারী সমিতি ও পরিষদের ইফতার মাহফিল 

এমসি কলেজ প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে কর্মচারী সমিতি ও পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজের ১০ তলা ভবনের নীচতলায় মুরারিচাঁদ কলেজ শাখা বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ও বেসরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল হয়।

বেসরকারি কর্মচারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদের সঞ্চালনায় ও মুরারিচাঁদ কলেজ কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ও প্রধান সহকারী সনজয় কুমার দে এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। এসময় কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ, কর্মচারী সমিতি ও পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ৪ র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. মুসলেক আহমদ, বেসরকারি কর্মচারী পরিষদের সভাপতি প্রভাত মালাকার।

ইফতার মাহফিলে মোনাজাত করেন এমসি কলেজ ও ছাত্রাবাস মসজিদের ইমাম হাফিজ আব্দুল খালিক আনছার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।