সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেটের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মোহনার বার্ষিক ম্যাগাজিন ‘বৈশাখী’র মোড়ক উন্মোচন ও কেক কাটা হয়।
মোহনার অনবদ্য সদস্য সায়েম আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও সদ্য সাবেক সভাপতি শাহ রাকিবুল হাসান রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোহনার সাধারণ সম্পাদক তাহিন আহমদ। এসময় মোহনার নতুন সভাপতি জুবায়ের আহমেদ রাকিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, মোহনার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খালেদ মাসুদ, ইমরান ইমন, এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহী, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজহার উদ্দিন শিমুল, বর্তমান সাধারণ সম্পাদক লবীব আহমদ, মাদার টেলিকমের মালিক মাসুম দেলোয়ার, শাহজালাল এন্টারপ্রাইজের মালিক হাসান, থিয়েটার মুরারিচাঁদের সভাপতি রিংকু মালাকার প্রমুখ।
