বুধবার , ৩ জানুয়ারি ২০২৪, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৪
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের নবগঠিত শিক্ষক পরিষদকে মোহনার ফুলেল শুভেচ্ছা

লবীব আহমদ
জানুয়ারি ৩, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষক পরিষদের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মোহনা সাংস্কৃতিক সংগঠন। আজ বুধবার কলেজের শিক্ষক পরিষদের সম্পাদকের কক্ষে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহনার সদস্যবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, জৈষ্ঠ্য যুগ্ম সম্পাদক গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান আলমগীর, যুগ্ম সম্পাদক (মহিলা) উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের প্রভাষক নিরুপম চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুদ পারভেজ।

এসময় আরও উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি ইমরান ইমন, পল্লবী দাশ মৌ সহ কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।