রবিবার , ১১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৯
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের ধ্রুবক ক্লাবের নতুন সভাপতি বাঁধন, সম্পাদক অনিকা 

লবীব আহমদ
জুন ১১, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

‘স্বপ্ন দেখি নতুন সম্ভাবনার’ এই স্লোগানে অনুপ্রাণিত সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ধ্রুবক ক্লাব গণতান্ত্রিক ধারায় নতুন কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। নব ঘোষিত দ্বাদশ কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাঁধন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনিকা হক মায়িশা।

আজ রোববার (১১জুন) দুপুর ২ ঘটিকায় মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী ৩০ সদস্যের এই কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন : একটি ভালো বায়োডাটা চাকরি প্রার্থীদের অনেক এগিয়ে রাখে- প্রফেসর আবুল আনাম রিয়াজ

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি সুরাইয়া হক এনি, জান্নাতুল ফেরদৌস মাহি, সাগর সেন গুপ্ত, অমিত ভট্টাচার্য্য; সহ সাধারণ সম্পাদক প্রান্ত ধর, পুলিন আহমদ, অমিত পণ্ডিত, অপূর্ব কুর্মি অপু; সাংগঠনিক সম্পাদক অনিক চন্দ্র সরকার, সহ সাংগঠনিক সম্পাদক নুসাইত জিহান, রাহুল তালুকদার, শ্রীজন পাঠক, রকি সরকার; অর্থ সম্পাদক সানজিদা রহমান রিয়া, সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান তারেক, সুবির দাস, সায়েদ হোসেন মায়েন, নেহার সিংহ, প্রচার সম্পাদক মুরছালিন রহমান খান, সহ প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, খায়রুল ইসলাম রিফাত, কপিল দেব দাস, সামি আল ইসলাম; ছাত্রী বিষয়ক সম্পাদক হৃদি চৌধুরী তুলতুল, তানজিমা আফরোজ জেবা, স্বর্ণা আচার্য্য, নুসরাত জাহান মৌসুমি, জোহা তাসনিয়া।

আরও পড়ুন : ভারতে প্রধানমন্ত্রীর উপহারের আম প্রেরণ 

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী নতুন কার্যকরী কমিটিকে ক্লাবের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি আরোও নতুনত্ব নিয়ে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।