মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের অর্থনীতি বিভাগে এ কে এম ফজলুর রহমান বৃত্তি প্রদান

লবীব আহমদ
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগে ১৭ জন মেধাবী শিক্ষার্থীকে এ কে এম ফজলুর রহমান বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) কলেজের অর্থনীতি বিভাগের হলরুমে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমানের অর্থায়নে এই বৃত্তি প্রদান করা হয়।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফজলুর রহমান।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।