গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে সংগঠনের প্রবীন নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইফতেকার হোসেন চৌধুরীর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান এম, এ, আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনাকীর্ণ শোক সভায় পধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে’র কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন প্রয়াত ইফতেকার হোসেন চৌধুরীর সন্তনদের মধ্যে যথাক্রমে বানী চৌধুরী , সানী চৌধুরী ও নাসিমা চৌধূরী।
জিএসসি কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত এই শোক সভা ও দোয়া মাহফিলে জিএসসি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ পেশাজীবি,আইনজীবী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে মাওলানা আব্দুল কদ্দুছের তেলওয়াতের মাধ্যমে শোক সভার কার্য্যক্রম ক্রম শুরু করা হয়। বক্তারা জিএসসিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে প্রবাসীদের অধিকার আদায়ে ও সমাজকর্মে বলিষ্ট ভূমিকা পালনকারী প্রয়াত ইফতেকার হোসেন চৌধুরীর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
প্রধান অতিথি ব্যারিষ্টার আতাউর রহমান ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-প্রয়াতের বিশিষ্ট বন্ধু ও সহকর্মী মুক্তিযোদ্ধা এম, এ, মান্নান, জিএসসির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন সাউথস্ট রিজিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, কাউন্সিলর ফয়জুর রহমান, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, সাবেক কেন্দ্রীয় নেতা ডঃ রোয়াব উদ্দিন, ইস্টলন্ডন শাখার চেয়ারম্যান আব্দুল মালিক কুটি, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোঃ সানওয়ার আলী কয়েস, কেন্দ্রীয় মেম্বারশীপ সেক্রেটারী এম, এ, গফুর, সাউথইস্ট রিজিয়নের কোষাধ্যক্ষ সূফী সোহেল আহম্মদ, জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, সাউথইস্ট রিজিয়নের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মোমিন আলী, এসেক্স শাখার সাধারণ সম্পাদক আব্দুল হক আবু, কেন্দ্রীয় সদস্য খলিল আহম্মদ কবির, সহ- কোষাধক্ষ্য মোঃ আবুল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফারুখ মিয়া, যুব সম্পাদক সালেহ আহম্মদ, সাউথইষ্ট রিজিয়নের সদস্য সর্বজনাব মোঃ জগম্ভর আলী, মাস্টার রুস্তম আলী, আব্দুস সোবহান প্রমুখ।
সভায় জিএসসির সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনাসহ সকল অসুস্থ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয় মোনাজাতে কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরজু মিয়া এমবিই’র আসন্ন হার্ট অপারেশনের সফলতা কামনা করা হয়।
